নতুন আলোচনায় জোভান 2024

 

                              নতুন আলোচনায় জোভান




বছরের শুরুতেই প্রচারিত হওয়া ‘বউয়ের বাড়ি’, ‘সুঁই’, ‘বৃষ্টিতে দেখা’ কাজগুলো দিয়ে প্রশংসা পেয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। এরপর হঠাৎ বিয়ে করে আলোচনায় এসেছেন। এখন কাজে কিছুটা বিরতি দিয়ে পরিবারকে সময় দিচ্ছেন। আপাতত নতুন কাজ না করলেও ভালোবাসা দিবসের একাধিক কাজ দিয়ে প্রশংসিত হয়েছেন জোভান।

অভিনীত কাজ নিয়ে সব সময় জোভানের অন্য রকম একটা আগ্রহ থাকে। এর কারণ, কাজটি নিয়ে দর্শকেরা কে কী বলছেন, সেটা তিনি সব সময়ই জানতে চান। এটাকে এই অভিনেতা মনে করেন আশীর্বাদ। কিন্তু গত বছর ঈদের পর দর্শকের সঙ্গে এই যোগাযোগ কিছুটা কমে যায়। কারণ, এ সময় তাঁর অভিনীত খুব বেশি নাটক মুক্তি পায়নি। কাজও করেছেন কম। কিন্তু নতুন বছরে ভক্তদের আশীর্বাদ দিয়ে শুরু থেকে দিনগুলো ভালো কাটছে। জোভান বলেন, ‘এবার বছর শুরুর দিকে যেসব কাজ মুক্তি পেয়েছে, সেগুলো নিয়ে ভক্তরা অনেক প্রশংসা করছেন। এর ভেতর তিন–চার মাস দর্শক নতুন কাজ পাননি। একবারে অনেকগুলো নাটক পেয়ে দর্শকেরা খুশি। ভক্তদের ভালোবাসা নিয়মিত ভালো কাজে অনুপ্রাণিত করে।’

Comments